Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ছয় লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: চোরচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ১ কেজি ভারতীয় গাঁজা ৫০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ ছয় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার দিনভর জেলার ভোমরা, গাজীপুর, বৈকারী, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি। সোমবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরফুল হক।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী থেকে ১ কেজি ভারতীয় গাঁজা,মাদরা থেকে ৫০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করা হয়।
এছাড়াও, ভোমরা থেকে ২ লক্ষ ,১০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,গাজীপুর থেকে ৭০ হাজারর টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বৈকারী থেকে ২ লক্ষ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কাকডাঙ্গা থেকে ৬০ হাজার- টাকা মূল্যের ভারতীয় শাড়ী, মাদরা থেকে ৩০হাজার-টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং চান্দুরিয়া থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মুল্য ছয় লক্ষ ছাব্বিশ হাজার টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য গুলি নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com