Breaking News

কেউ অনেক টাকার মালিক মানে সে সফল এই ধারনা তার ভুল– বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন

Spread the love

নিজস্ব প্রতিনিধি :বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, কেউ অনেক টাকার মালিক মানে সে সফল এই ধারনা সর্ববই ভুল। সম্পদে না যারা সম্মানে ও জ্ঞানে দৃষ্টান্ত অর্জন করেছে তারাই সফল। সোমবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আমরা এমন বাংলাদেশ চাই যেখানে নৈতিকতা, ন্যায় ও জ্ঞানই হবে আমাদের চালিকা শক্তি। আমরা দেখেছি কিভাবে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় মাত্র ৮/৯ মাসে একটা সম্মান জনক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তারা ধারা অব্যাহত রাখবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বানিজ্য উপদেষ্টা বলেন, যারা এই স্কুল থেকে জ্ঞান অর্জন করে সম্মানিত হয়েছেন। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের সন্তানদের কে আগামীর দেশের নেতা, সমাজের নেতা এবং নেতৃত্বের যোগ্যতায় আমরা তাদেরকে গড়ে তুলব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন, নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক। এরপরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে সাতক্ষীরা হতে ভেটখালী সড়কের কাজ শুরু হবে। দেশে চামড়া ব্যবসায়ীরা অব্যশই ন্যায্য মূল্য পাচ্ছে। সরকার এবার উদারভাবে সারা দেশে সাড়ে ৭ লক্ষ মন লবন বিতরণ করেছে। কিন্তু যেহেত চামড়া পচনশীল দ্রব্য সুতরাং পচা চামড়া নিয়ে অপপ্রচার চালাবেন না। সবশেষে তিনি শ্যামনগরের কোরবানির পশুর কাঁচা চামড়ার স্থায়ী ও অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শণ করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com