সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ছয় লাখ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার দিনভর জেলার ভোমরা, বৈকারী, ঘোনা, তলুইগাছা, মাদরা, হিজলদী বিওপি ও ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে একব প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৩/২ এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ২১,৫৪০/- ভারতীয় শাড়ি ও প্রসাধনী আটক করে। বৈকারী বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৭/১৫ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নতুন পাড়া নামক স্থান হতে ৭০,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। ঘোনা বিওপির পৃথক দুইটি এর আভিযানিক দল মেইন পিলার-৬ ও ৬/৩ এস হতে ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোনা মাঠ ও ঘোনা বাজার মোড় নামক স্থান হতে ১,৭৫,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৮ ও ৯ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কলাবাড়ি ও শশ্বানঘাট নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। হিজলদী বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এর ১৩ ও ১৪ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া ও শিশু তলা নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন গোয়াখালি নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

 

তিনি আরো জানান, আটককৃত মালামালের দাম পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশত চল্লিশ টাকা। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com