Breaking News

পার্বতীপুরে পুলিশের অভিযানে গ্রেফতার -৪

Spread the love

রুকুনুজ্জামান: পার্বতীপুরে পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগের ৩ জন ওয়ার্ড সভাপতি,সম্পাদক সহ ১ জন মাদকদ্রব্য আসামীকে গ্রফতার করেছে পার্বতীপুর মডেল থানার পুলিশ। জানা গেছে, গত রাতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনর্চাজ মামুনুর রশিদ মামুনের নির্দেশে এস আই সাহেব আলীসহ একদল পুলিশ অভিযান চালিযে ডেভিল হান্ট এবং ৫৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ ১জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের ৮নং হাবড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুমন বাবু (৩০) ৯নং হামিদপুর ইউপির ৯, নং ওয়ার্ড আওয়ালীগের যুগ্ন সম্পাদক সোহেল রানা (৪০), জেলা যুবলীগের ক্রিয়া বিযয়ক সম্পাদক মাজেদুর হক শাহ কে স্ব- স্ব বাড়ি থেকে গ্রেফতার করে। অন্যদিকে শহরের গুলপাড়া মোডের বাজাজ মটর শো রুমের কাছে ৫৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ রাসেল বাবু (২৪) নামের একযুবককে গ্রেফতার করে। তার বাড়ি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার সর্দার পাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com