Breaking News

শ্যামনগরে সাপের কামড়ে নিভে গেল ছোট্ট আরিফুলের জীবন

Spread the love

ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে আরিফুল ইসলাম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যায় নিজ বাড়িতে খেলাধুলার সময় সাপে দংশন করে শিশুটিকে।

আরিফুল কালিগঞ্জ উপজেলার খড়িতলা গ্রামের আব্দুল আলিমের ছেলে।

শিশুটির মামা আরিজুল ইসলাম জানান, সন্ধ্যায় ঘরের ভেতর খেলছিল আরিফুল। হঠাৎ বিষধর সাপ দংশন করলে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, তবে তখন পর্যন্ত শিশুটির দেহে প্রাণ ছিল না।

হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত শাকির হোসেন জানান, হাসপাতালে সাপের কামড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন মজুত রয়েছে। তবে চিকিৎসা পেতে দেরি হওয়ায় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

পরিবার জানায়, দুই ভাইবোনের মধ্যে আরিফুল ছিল সবার ছোট। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা 

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com