Breaking News

শ্যামনগরে গ্রাম পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগ

Spread the love

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওযার্ড গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ পরীক্ষায় কাগজপত্র জাল ও তঞ্চকতার অভিযোগ উঠছে। এবিষয়ে ওই ওয়ার্ডের পলাশ কুমার মন্ডল ২২ জুলাই গ্রাম পুলিশ নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আবেদন একটি লিখত অভিযোগ করেন ৷ অভিযোগ সূত্রে জানাগেছে, মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (মহল্লাদার) এর শুন্য পদে আবেদন চেয়ে ১২জানুয়ারী ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ কমিটির সভাপতি স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী অনেকে আবেদন পত্র দাখিল করেন। দীর্ঘপ্রতিক্ষার পর সম্প্রতি নিয়োগ যাচাই বাছাই কমিটি আবেদনকারীদের কাগজপত্র যাচাই বাছাই করে মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাং গ্রামের গজেন্দ্র মন্ডল এর পুত্র পলাশ কুমার মন্ডলের আবেদনটি হাতের লেখা না হয়ে কম্পিউটারে লেখা হওয়ায় বাতিল করে দেয়। অন্যদিকে মরাগাং গ্রামের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের ছেলে মোঃ সোহাগ হোসেনে ও সুবোল চন্দ্র ব্যাপারীর পুত্র কেশব ব্যাপারীর কাগজপত্রে নানান জঠিলতা থাকার সত্তেও তাহাদের আবেদন বৈধতা দেন যাচাই বাছাই কমিটি। সুবোল চন্দ্র ব্যাপারী জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ৫১ বছর সে জাতীয় পরিচয়পত্র গোপন রেখে জন্মনিবন্ধন দিয়ে আবেদন করেছেন। অভিযোগে আরও উল্লেখ করেছেন যে, সুবোল চন্দ্র ব্যাপারী নিয়োগ পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে ঘুষ বাণিজ্য সহ নিয়োগ পরিক্ষা পাতানো ও ২জন নামমাত্র আবেদনকারী সাজিয়েছেন যাতে তিনি নিয়োগ পেতে পারেন। নিয়োগ পরীক্ষা বন্ধ না হলে প্রকৃত মেধাভিত্তিক প্রাপ্ত ব্যক্তিরা বঞ্চিত হবে। সকল আবেদনকারীর কাগজপত্র পুনরায় যাচাই বাছাই সহ নিয়োগ পরীক্ষা স্থগিত করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিয়োগ কমিটির সভাপতি রনি খাতুন বলেন, বিধি বিধান পরিপত্রের আলোকে হয়েছে নিয়োগ পরিক্ষা সম্পন্ন হয়েছে ৷

About dainiksatkhira24

Check Also

মাটির স্বাস্থ্য রক্ষায় অবহেলা, চাষে অনীহা নতুন প্রজন্মের

Spread the loveমো. আলফাত হোসেনঃ মাটির স্বাস্থ্য রক্ষায় অবহেলা, চাষে অনীহা নতুন প্রজন্মের : দ্বৈত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com