Breaking News

তালার কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

Spread the love

ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলামের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার(১১জানুয়ারি) খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা এলাকায় কপোতাক্ষ নদীর চরে নৌকার কাছির সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত রবিউল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত: মুনছুর আলীর ছেলে। তিনি বর্তমানে তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান খবর পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর টানা দুই দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে নদীতে তল্লাশি চালায়। তবে কপোতাক্ষ নদের প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য,গত মঙ্গলবার (৬জানুয়ারি) দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় নৌকাযোগে নদী পারাপারের সময় নিহত রবিউল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে নদীতে পড়ে যান। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com