সাতক্ষীরায় বিএনপি নেতার বাড়িতে চেতনা নাশক স্প্রে করে গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরি

Spread the love

রঘুনাথ খাঁঃসাতক্ষীরার সদর উপজেলার নুনগোলা গ্রামে বিএনপি নেতা এমএ হাসানের বাড়িতে সোমবার গভীর রাতে চেতনানশক স্প্রে করে বসত বাড়ির সিঁড়ি ঘরের গ্রিল ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে।এসময় চোর চক্রের সদস্যরা আলমারিতে থাকা নগদ দুই লাখ টাকা, ১৭ভরি স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র ,দলিল,চেক, চুরি করে নিয়ে যায়।আবুল হাসানের স্ত্রী মর্জিনা খাতুন জানান , মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে দেখেন ঘরের ভিতরে সব অগোছালো এবং তছনছ করা।চোরেরা আলমারি ও শোকেজের তালা ভেঙে ড্রয়ার থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। আবুল হাসানের ভাই আব্দুস সালাম জানান, তার ভাই আবুল হাসান ও ভাবী মর্জিনা খাতুন এখন অচেতন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com