Breaking News

পাটকেলঘাটায় যুব জামায়াত কর্মীর হাতে হামলার শিকার হলেন সাবেক শিবির নেতা

Spread the love

পাটকেলঘাটা প্রতিনিধি  : পেট্রোল পাম্পে তেলের সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশ করায় জামায়াত কর্মীর হাতে হামলার শিকার হয়েছে সাবেক শিবির নেতা। বর্তমানে তিনি আহত অবস্তায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। হামালার শিকার হাসানুর রহমান হাসান পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বেসরকারী টেলিভিশন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি। মঙ্গলাবার( ৭এপ্রিল) রাত সাড়ে ৮দিকে পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের আমতলা ডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, সম্প্রতি পাটকেলঘাটা এলাকার মজুমদার পেট্রোল পাম্পের তেল সিন্ডিকেটের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় কিছু যুব জামায়াতের কর্মীর সাথে বিবাদে জড়ায় সাংবাদিক হাসান। পরে ঘটনার অনিয়মের চিত্র তুলে ধরে কিছু গনমাধ্যমে সংবাদ পরিবেশন করে। এতে ক্ষিপ্ত হয়ে যুব জামাতের কিছু উশৃঙ্খল কর্মী তার উপর অতর্কিত হামলা চালায় ।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক হাসান জানান, বর্তমানে যুব জামায়তের কিছু কর্মী পাম্পের তেল সিন্ডিকেট করে তেল খোলা বাজারে বিক্রি করছে এমন ঘটনার সত্যতা পেয়ে তিনি অনলাইন পোর্টাল সহ বিভিন্ন প্রিন্টি পত্রিকায় সংবাদ পরিবেশন করেন। আজ দুপুরে পেট্রোল পাম্পে পুনরায় সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে যুব জামায়াত কর্মীদের সাথে বাঁধে বিপত্তি। ওই সময় তারা তাকে মারপিট করতে উদ্যত হয় একই সাথে হত্যার হুমকি দেয়।

ওই সময় ঘটনাটি স্থানীয় জামায়াত নেতা শাহ আলমকে জানালে তিনি সংবাদ পরিবেশন করলে লাশ পড়ে যাবে বলে ত হুমকি দেন।আজ রাতে আমতলা ডাঙ্গা বাজারে তিনি নির্বাচনী প্রচারের গিয়ে চা খেতে স্থানীয় লোকজনের সাথে চা থাকলে যুবজামায়ত নেতা আব্দুল আহাদের নেতৃত্বে আব্দুল্লাহ (২৬), আজিজুর (২৭), আসিফ (২০), মিনহাজুর সাগর (২১), রাকিব হোসেন সামী(২২),কিবরিয়া (২০),নাহিদ (৩৩) সহ ২০/২৫জন অজ্ঞাত লোকজন তার উপর হামলা করে বসে। ওই সময় সন্ত্রাসীর তাকে বাঁশের লাঠি ও লোহাড় রড় দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে তার মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

হামলার ঘটনার সত্যতা স্বীকার করে সরুলিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও তালা উপজেলা পেশাজীবি পরিষদের সেক্রেটারি শাহ আলম জানান,কয়েকদিন আগে যুব জামায়াতের কর্মীদের সাথে পাম্পে তেল দেওয়াকে কেন্দ্র করে বিরোধ বাঁধে হাসানের। আমি বিষয়টি মিটিয়ে দিয়েছিলাম। আজ ফেসবুকে হাসান যুব জামায়তকে নিয়ে পোষ্ট দেয়।এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে মারপিট করেছে।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com