Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আড়াই লাখ টাকার ঔষধ জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ) পৃথক দুটি অভিযানে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীন কুশখালি ও মাদরা বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কুশখালি বিওপির একটি বিশেষ দল সীমান্ত পিলার ১২/৩ এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

অন্যদিকে, মাদরা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৯ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে কলারোয়া উপজেলার তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করেন।

 

বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করছিল। জব্দ করা মালামালের মোট মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। উদ্ধার করা পণ্য সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

সাতক্ষীরা বিজিবির উপ-পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক)শাদমান সাকিব জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com