Breaking News

কলারোয়ায় অজ্ঞাত নারীর মৃত্যু

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই নারী মারা যান বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মো. তানভীর জাহান সাংবাদিকদের জানান, কলারোয়ায় রাস্তায় অসুস্থ হয়ে পড়লে এক ভ্যানচালক ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। তিনি আরও জানান, পরিচয় শনাক্ত না হওয়ায় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএইচ এ) ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই অজ্ঞাত ওই নারী মারা যান। কেউ মৃত নারীর পরিচয় জানলে কলারোয়া থানা বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য ডা. শফিকুল ইসলাম অনুরোধ জানান।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Spread the loveকামরুল হাসান: কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com