সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ
এ.কে.এম সফিকুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত
হয়েছে। বুধবার বেলা ১১টায় কলেজের সামনে শহরের সুলতানপুর বড়
বাজার সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসান,
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রদ্যুত কুমার বিশ্বাস,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক গোলাম
মোস্তফা, ক্রীড়া শিক্ষক তৈয়েব হাসান বাবুসহ অন্যান্যরা।
বক্তারা এসময় কলেজ অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের ওপর হামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা এঘটনায় জড়িত
সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী
জানান। মানববন্ধন শেষে তারা অধ্যক্ষের সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য ঃ গত ১ এপ্রিল (বুধবাবার) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার
ঝিটকি রাজাপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে
প্রতিপক্ষ মাহফুজুল, বাবুর আলী, আব্দুল জলিল, জিয়ারুল,
ইসমাইলসহ কয়েকজন সন্ত্রাসী স্টাইলে কলেজ অধ্যক্ষ
সফিকুজ্জামানের বাড়িতে গিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর
আহত করে। একই সাথে তার বাড়ি ভাংচুর ও লুটপাট চালায়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com