Breaking News

নিজের ‘জানাজার’ ঘোষণা দিলেন হিরো আলম

Spread the love

বিনোদন ডেস্ক: আজ বুধবার নিজের জানাজার ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। কয়েক মাস ধরে তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরই মাঝে হিরো আলম নতুন অভিযোগ করে জানান, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। প্রথম পোস্টে হিরো আলম জানান, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল- মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি- আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল (সত্যি) ছিলাম। বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়। আরেক পোস্টে তিনি বলেন, আমার তিন বাচ্চা এতিম হলে রিয়া মনি দায়ী। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিলো।

 

About dainiksatkhira24

Check Also

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা

Spread the loveডেস্ক রিপোর্ট: জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে বিতর্ক থামছেই না। শাড়িকাণ্ডের ঘটনায় ইতোমধ্যেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com