Breaking News

সাতক্ষীরায় ট্রলির চাকা খুলে শ্রমিক নিহত, আহত ১

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় কাঠভর্তি ট্রলির চাকা খুলে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ট্রলি চালক। রোববার (৫ অক্টোবর) সকালে লষ্কর ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. অসীম (২৫) — তিনি সদর উপজেলার কুশখালী এলাকার বাসিন্দা। আহত ট্রলি চালক জাহাঙ্গীর হোসেন (৪৫) শিকড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কাঠের গুড়িভর্তি ট্রলি নিয়ে অসীম ও জাহাঙ্গীর কলারোয়ার দিকে যাচ্ছিলেন। পথে ছয়ঘরিয়া এলাকায় পৌঁছালে ট্রলির পিছনের একটি চাকা খুলে যায়। এতে ট্রলির ওপর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন শ্রমিক অসীম। গুরুতর আহত ট্রলি চালক জাহাঙ্গীর হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া চলছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com