Breaking News

আশাশুনি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

Spread the love

আশাশুনি প্রতিনিধি:

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের টাকা আত্মসাৎ, জন্মনিবন্ধনে ইচ্ছাকৃত ভুল ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও মহিলা লীগ ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুনের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ফুলতলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা “আসমা হঠাও, প্রতাপনগর বাঁচাও” স্লোগানে দুর্নীতিবিরোধী নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স.ম আখতারুজ্জামান। এসময় বক্তব্য রাখেন সমাজসেবক নূরি আলম সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিএনপি নেতা কারিমুজ্জামান, ভুক্তভোগী প্রতিবন্ধী আব্দুস সালাম ও মুক্তার হোসেন, এবং স্থানীয় সাংবাদিক মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, উদ্যোক্তা আসমা খাতুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় ভাতাভোগীদের কাছ থেকে নিয়মিত অতিরিক্ত অর্থ আদায় ও অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছেন। এমনকি বয়স্ক ভাতা প্রাপ্তদের মোবাইল নাম্বার পরিবর্তন করে নিজের পরিবারের সদস্যদের নাম্বার দিয়ে টাকা উত্তোলন করেছেন বলেও অভিযোগ ওঠে।

তারা আরও বলেন, বিষয়টি জানাজানি হলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখনো কোনো ব্যবস্থা নেননি। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুর্নীতির এই ঘটনায় প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com