Breaking News

তালায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতকে জরিমানা

Spread the love

ফারুক সাগর:

সাতক্ষীরার তালা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির উপজেলা কার্যালয় ও জামায়াতে ইসলামীর একটি ইউনিয়ন কার্যালয়কে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

নির্বাচনী কার্যালয়ের গেট নির্মাণ ও আলোকসজ্জা স্থাপনের মাধ্যমে আচরণবিধি ভঙ্গের দায়ে উভয় দলকে প্রাথমিকভাবে সতর্ক করার পাশাপাশি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ চন্দনা

Spread the love নিউজ ডেস্ক: সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে গৃহবধু ইনা পারভীন চন্দনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com