Breaking News

তালায় ঔষধের খুচরা বাজারে সিন্ডিকেট,বিপাকে সাধারণ ক্রেতা

Spread the love

ফারুক সাগর: ঔষধের খুচরা বাজারে সিন্ডিকেটের কারণে বিপাকে সাধারণ ক্রেতা। সাতক্ষীরার তালা উপজেলার তালা বাজার,পাটকেলঘাটা বাজার,খলিষখালী ও মাগুরা বাজার সহ জেলা ব্যাপী এ সিন্ডিকেট সক্রিয়।

মানুষের অসুস্থতাকে পুঁজি করে চলছে এ সিন্ডিকেট। ঔষধের লেখা মূল্য তালিকা থেকে ক্রেতাদের জন্য বেশ কিছু বছর ধরে চলমান ১০% ছাড়ের থেকে করা হয়েছে ৫% ছাড়। ফলে ঔষধ ক্রয়ে অসুবিধায় পড়ছে সাধারণ ক্রেতা। আর সুবিধা নিচ্ছে ব্যবসায়ীরা।

স্থানীয় ক্রেতা মফিজুল শেখ,আমিন গাজী জানান,আগে ঔষধ কিনতাম ১০% ছাড়ে এখন কিনতে হচ্ছে ৫% ছাড়ে। ঔষধের দাম ৫% এর বেশি নেওয়ার কারণে সাধারণ ক্রেতাকে নিত্যদিনের জরুরি ঔষধ কিনতে হিমসিম খেতে হচ্ছে। এমনকি অনেক দোকানদার এই সুযোগকে কাজে লাগিয়ে ঔষধের দাম আরো বেশি নিচ্ছে।

অন্যদিকে খুলনা জেলাতে চলছে ১০% ছাড়ে ঔষধ বিক্রয়। ঔষধ সিন্ডিকেট নিয়ে সাধারণ জনগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক সাতক্ষীরা তালার ঔষধ দোকানদাররা জানান, সাতক্ষীরা জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি গত বছরের আগষ্টের ২৪ তারিখ থেকে ৫% ছাড়ের নিয়ম চালু করেছে। যা চলতি বছরের ১ লা নম্ভেবর থেকে কার্য়কর হয়।

গরীব দু:খী রোগীদের অসুস্থতাকে পুজি করে ভোক্তাদেরকে জিম্মি করে ফেলেছে এবং নতুন উদ্ভাবিত সিন্ডিকেট চালানোর পায়তাড়া করছে। আশে পাশের বাজার আঠারোমাইল, চুকনাগর, কপিলমুনিতে পূর্বের ন্যায় ১০% কমিশন চলছে।

তিনি অভিযোগ করে আরও বলেন,সমিতির নিয়ম না মানলে দোকানদারদের সাথে খারাপ ব্যবহার সহ সাদা কাগজে ৫০০ থেকে ১০০০ টাকা জরিমানা করছে।

সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয়ের বাস্তবায়ন কমিটির আহবায় সিদ্দিকুর রহমান বলেন, আমরা সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় বাস্তবায়ন করার চেষ্টা করছি সাতক্ষীরা জেলায়। যারা ১০% ছাড়ে বিক্রয় করছে তাদের আমরা জরিমানা করছি না, তবে উপজেলা কমিটি কিছু টাকা নিচ্ছে পিকনিক করার জন্য।

তালা উপজেলার কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি সভাপতি আনিসুল রহমান বলেন,সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ৫% করা হয়েছে। তবে বনভোজনের জন্য নেওয়া টাকার বিষয়টি তিনি অস্বীকার করে।

 

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com