Breaking News

কলারোয়ায় যুবদল নেতা টুটুল হত্যা প্রচেষ্টা কারীর  বিচারের দাবিতে মানববন্ধন

Spread the love

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামালউদ্দিন টুটুলকে পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা প্রচেষ্টার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে টুটুলের পরিবার ও এলাকাবাসী। পরে একই ঘটনায় কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কলারোয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে সংবাদ সম্মেলনে একই দাবি জানান, টুটুলের পিতা শফিউদ্দিন মন্টু। মানববন্ধনে বক্তারা এ ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে আটক গাড়িটির মালিক ও চালক এবং কলারোয়া বাজারের শিমুল ফার্মেসির মালিক শিমুলকে দ্রুত বিচারে আইনের আওতায় আনার দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, পৌর বিএনপি নেতা মোস্তফা আখলাকুর রহমান শেলি, যুবদল নেতা টুটুলের পিতা শফিউল্লাহ মন্টু প্রমুখ।
এ সময় কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামালউদ্দিন টুটুলের পিতা কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এর আগে পৌরসভার ঝিকরা গ্রাম থেকে উল্লেখযোগ্য সংখ্যক নারী-পুরুষ কলারোয়া প্রেসক্লাবের সামনে আসেন।
প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত গভীর রাত পৌনে ১২টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড এলাকায় সোনালী ব্যাংকের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির খয়েরি রঙের প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জামাল উদ্দীন টুটুল। এ সময় ছিটকে পড়ে টুটুল গুরুতর হন। তার মাথাসহ শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। রাস্তায় রক্ত ভেসে যায়। তবুও বেপরোয়াগতিতে ড্রাইভার প্রাইভেটকারটি সাতক্ষীরার দিকে চলে যায়। পরে স্থানীয়রা টুটুলকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতাল ও পরে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির এই গাড়িটি চালাচ্ছিলেন কলারোয়া বাজারের শিমুল ফার্মেসীর মালিক শিমুল, গাড়িটিও তার।
এ ঘটনার দু’দিন পর কলারোয়া কাছাড়ি মোড় এলাকার শিমুল ফার্মেসির ভবন থেকে অভিযুক্ত শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com