বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপন ও পরিচ্ছন্ন অভিযান

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি : বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন ও পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের নারকেলতলা মোড় থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে পাকাপুল মোড়ে গিয়ে শেষ হয়। পরে প্রাণ সায়র খালের পাড়ে বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রাণ সায়র ও পরিবেশ সুরক্ষা কমিটির সভাপতি প্রফেসর মোজাম্মেল হক, পরিবেশ উন্নয়ন সংঘের সভাপতি আবুল বাশার পল্টু, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, ইসিএ জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, হেড সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান বাদশা, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হাই সিদ্দিকীসহ অন্যরা। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা শহরকে সুন্দর রাখতে প্রাণ সায়র খালকে রক্ষা করতে হবে। এ জন্য খালকে দুর্ষিত করা যাবে না। খালের দুই পাড়ের অবৈধ দখল ও দুষণ বন্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com