
প্রেসবিজ্ঞপ্তি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ বোতল ভারতীয় মদসহ প্রায় এক লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার দিনভর জেলার মাদরা, কাকডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান । তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মন্দির এলাকা নামক স্থান হতে ৭,৫০০/-টাকা মূল্যের ভারতীয় মদ আটক করে।এছাড়াও, মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১০ ও ১১ আরবি হতে আনুমানিক ৩০০-৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা পোস্ট দক্ষিন আম বাগান ও দক্ষিন রাজপুর নামক স্থান হতে ৬৮,০০০/-টাকা মূল্যের মদ ও শাড়ি আটক করা হয়।
তিনি আরো জানান, আটকৃত মালামালের মূল্য পঁচাত্তর হাজার পাঁচশত টাকা উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
