Breaking News

কলারোয়ায় চোর সন্দেহে ৩ যুবককে বেঁধে বেধড়ক পিটানি

Spread the love
কামরুল হাসান:
সাতক্ষীরা কলারোয়ায় আইন নিজেদের হাতে তুলে নিয়ে তিন যুবককে পিঠমোড়া দিয়ে বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলারোয়া পৌরসভার ৫নং ওয়ার্ড ঝিকরা প্রাইমারি স্কুলেরপাশে মধ্যযুগীয় কায়দায় অমানবিক এই কাজ করা হয়েছে। এর একটি ভিডিও শুক্রবার (১৭ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় ও প্রতিবাদের ঝড় ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকের ব্যাটারি চুরির সন্দেহে ঝিকরা গ্রামের (৫ নং ওয়ার্ড) তিন যুবককে ধরে নিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করেন ওই গ্রামের নুরুর ছেলে সাকিম নামে এক ব্যক্তি। লাঠি ও হাত দিয়ে বেশ কিছুক্ষণ মারপিট করার একপর্যায়ে উপস্থিত কয়েকজন ব্যক্তি মারপিট থামানোর চেষ্টা করেন। এমনই একটি ভিডিও শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। একই সাথে ধিক্কার ও নিন্দার ঝড় উঠে।
মারপিটের শিকার যুবকরা হলেন, ওই গ্রামের নজরুলের ছেলে মামুন, মিজানুর ওরফে মঙ্গলের ছেলে জুয়েল ও বিল্লাল চৌধুরীর ছেলের সম্রাট।
এলাকাবাসী বলছেন, তিন যুবক যদি সত্যি অপরাধ করে থাকেন তাহলে সেই অপরাধে তাদেরকে পুলিশের সোপর্দ করা যেত অথবা আইনানুগ ব্যবস্থা নেয়া যেত। সেটা না করে স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে প্রকাশ্যে পিঠমোরা দিয়ে বেঁধে নির্দয়ভাবে মারপিট করাও বড় অপরাধ।
এ ঘটনায় কলারোয়া থানার ওসি এইচএম শাহীন জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে এরিপোর্ট লেখার সময় জানা গেছে এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com