Breaking News

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, পাতার বিড়ি ও আগরবাতি।
বিজিবি জানায়, তলুইগাছা বিওপির একটি দল সাতক্ষীরা সদর উপজেলার শালবাগান এলাকা থেকে ৩৬ হাজার টাকা মূল্যের পাতার বিড়ি জব্দ করে। একইভাবে কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার মাজেদারখাল এলাকা থেকে ৭ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করেন।
এ ছাড়া মাদরা বিওপির সদস্যরা কলারোয়ার রাজপুর এলাকা থেকে ১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ ও আগরবাতি জব্দ করেন। অন্যদিকে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সাতক্ষীরা সদরের হঠাৎগঞ্জ এলাকা থেকে ৭২ হাজার ২০০ টাকা মূল্যের পাতার বিড়ি ও ব্যাগ উদ্ধার করেন।
সব মিলিয়ে এসব অভিযানে ৯ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবি কর্মকর্তারা বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য দেশে আনা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের স্থানীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com