Breaking News

কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি-বোরকা উদ্ধার

Spread the love

কামরুল হাসান: কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ ও শাড়ি-বোরকা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২১ এপ্রিল) কলারোয়ার কাকডাঙ্গা, হিজলদি, চান্দুড়িয়া ও সুলতানপুর বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন বিজিবি সদস্যরা। সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্তবর্তী কেঁড়াগাছি ও ভাদিয়ালি থেকে প্রায় ৮১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধার করেন। অপরদিকে সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী পাতাপোস্ট নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। একই দিনে চান্দুড়িয়া বিওপির সদস্যরা সীমান্তবর্তী কাদপুর নামক স্থান থেকে ২লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। এছাড়া হিজলদি বিওপির সদস্যরা সীমান্তবর্তী আমবাগান থেকে ৫শ পিস সিনডেনাফিল ট্যাবলেট উদ্ধার করেন। পৃথক চার উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত সোমবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com