Breaking News

কলারোয়া সীমান্তে ভারতীয় মদ ও ওষুধসহ পণ্য উদ্ধার

Spread the love

কামরুল হাসান: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৯ মে) ঝাউডাঙ্গা বিশেষ বিওপি এবং কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঝাউডাঙ্গা বিশেষ বিওপির সদস্যরা অভিযান চালিয়ে কলারোয়া পৌরসভাধীন যুগিবাড়ি নামক স্থান থেকে ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন। কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক তিনটি অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি ও গাড়াখালি থেকে ২ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের ভাদিয়ালি থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। একই দিনে চান্দুড়িয়া বিওপির সদস্যরা কাদপুর নামক স্থান থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত সোমবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

 

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Spread the loveকামরুল হাসান: কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com