Breaking News

আশাশুনি এক সপ্তাহের মধ্যেই চুরি হওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তি উদ্ধার

Spread the love

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি থানা পুলিশের তৎপরতায় মন্দির থেকে চুরি হওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি এক সপ্তাহের মধ্যেই উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান ও বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিমের নেতৃত্বে মূর্তিটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের শিবকালী রাধা মন্দির থেকে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি চুরি হয়। এ ঘটনায় একই দিন আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪, তারিখ: ২৯/১২/২০২৫ খ্রি., ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড)।
থানা সূত্রে জানা গেছে, বুধহাটা গ্রামে নিত্য ঘোষের বাড়ির পারিবারিক শিব মন্দির প্রাঙ্গণে সায়নী ঘোষ (১১) ও লক্ষ্মী ঘোষ (৩৫) পুলিশের কাছে তথ্য দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মন্দিরের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। তারা জানান, মূর্তিটি পুকুরে পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About dainiksatkhira24

Check Also

বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ‘আমরা আর জলাবদ্ধতায় ডুবতে চাই না। এখনই উদ্যোগ গ্রহণ করা না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com