Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে এক লাখ টাকার মালামাল উদ্ধার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

। রোববার দিনভর জেলার ভোমরা, মাদরা, হিজলদী এবং চান্দুরিয়া বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯ বোতল উইনসিরাক্স কফ সিরাপসহ এক লক্ষাধিক টাকার ঔষধ, তালমিছরী, হরলিক্স, ফুচকা, চা-পাতা, সাবান, দুধ পলিথিন এবং নবরত্ন তেল আটক করে।

ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩/১ এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ১৯,৬০০/- টাকা মূল্যের ভারতীয় উইনসিরাক্স কফ সিরাপ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ১৫ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোবর পোতা নামক স্থান হতে ১২,৭৫০/- টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়া চান্দুরিয়া বিওপি এর বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৭/৭ এস এর ১২ আরবি হতে আনিুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দুরিয়া আমবাগান নামক স্থান হতে ১৮,০০০/- টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে।

সর্বমোট=১,১৬,৪৬০/- (এক লক্ষ ষোল হাজার চাঁরশত ষাট টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছন ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com