Breaking News

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

Spread the love
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গাবতলা বাজার সংলগ্ন বেতনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে দেখা যায় ফয়জুল নামে এক ব্যক্তি ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালি উত্তোলন করছেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে। তারা প্রশাসনের নজর এড়িয়ে নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। এতে নদীর পরিবেশ ও আশপাশের ভূ-প্রকৃতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফয়জুল বলেন, “সরকারি জায়গা থেকে বালি তুলতে কারো অনুমতি লাগে না”—এমন বক্তব্য দিয়ে তিনি তার কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান।
বিষয়টি নিয়ে বুধহাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, অবৈধ বালি উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিবেশগত ঝুঁকি বাড়বে এবং আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুন্ন হবে।

About dainiksatkhira24

Check Also

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

Spread the loveজি এম মুজিবুর রহমান: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com