Breaking News

আশাশুনিতে চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে জরিমানা ও মাছ বিনষ্ট

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে চিংড়ী মাছে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে পুশকৃত মাছ জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য অফিস এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং তাকে সহযোগিতা করেন ডিজিএফআই এর সদস্য বৃন্দ। উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামে চিংড়িতে পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় চিংড়িতে অপদ্রব্য মিশ্রনের দায়ে দুই ব্যক্তিকে ৪৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত চিংড়ী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com