সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা, চান্দুড়িয়া, ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বুধবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন ফলমোড় ও বাঁসকল নামক স্থান হতে ১ লক্ষ ৫৩ হাজার ২৯০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও ফাইটার মোরগ, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চারাবড়ি নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
এছাড়া, কলারোয়া উপজেলার মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ ও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ১ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল বড়ালী নামক স্থান হতে ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লক্ষ ৬০ হাজার ৭৯০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com