Breaking News

সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়া এলাকায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক এ উন্নয়নকাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, স্থানীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের সরকারি বাজেট বরাদ্দের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেনেজ সংস্কার ও অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সরদার পাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ নিরসনে এ সংস্কার কাজ শুরু হয়েছে।
উদ্বোধনকালে প্রভাষক ওমর ফারুক বলেন, জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, বিগত বছরগুলোতে সংসদ সদস্যের বরাদ্দে এ ধরনের উন্নয়নমূলক কাজ তারা তেমন দেখেননি। বর্তমান উদ্যোগে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশা করছেন তারা।
এদিকে একই সময়ে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফুলতলা বাজার এলাকায় আরও একটি ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুর ইসলাম।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com