Breaking News

ভোমরায় সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী অফিস উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রতীকের কান্ডারী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এর ভোমরা ইউনিয়নে নির্বাচন পরিচালনা কার্যালয়ের অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের কাস্টমস্ মোড়ে বিএনপি নেতা ডাক্তার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভোমরায় নির্বাচন পরিচালনা কার্যালয়ের অফিস উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) ধানের শীষ প্রতীকের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ভোমরা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. লুৎফুল আলম খোকন, ভোমরা ইউনিয়ন বিএনপি নেতা সাদ্দাম হোসেন, ভোমরা ইউনিয়ন যুবদলের নেতা হাসান আলী (লাল্টু), সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোল্যা মো. শাহাজুদ্দীন, বিএনপি নেতা নিজাম উদ্দিন, আমিনুল ইসলাম বাবু প্রমুখ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোল্লা মোঃ শাহাজুদ্দিন।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com