সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা শহরের যানজট নিরসনকল্পে
গঠিত উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে| জেলা প্রশাসনের
আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস|
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল)
আমিনুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা
আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা
জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সাবেক
যুগ্ন আহবায়ক আব্দুর রউফ, বাস মালিক সমিতির সভাপতি
আব্দুস সোবহান খোকন, সহ-সভাপতি খোরশেদ আলম আলী, ট্রাক
মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন,
ট্রাফিক ইন্সপেক্টর গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মুকুল হোসেন প্রমুখ|
সভায় জানানো হয়, পৌরসভার প্রবেশ মুখ গুলোতে চেকপোস্ট
বসিয়ে অনুমোদিত ইজিবাইক শহরে প্রবেশে নিরুৎসাহিত করা
হচ্ছে| বাঁকাল থেকে পাকাপোলের মুখ পর্যন্ত ৪ লেনের রাস্তা করা
হচ্ছে| এছাড়া আশাশুনি ও কালিগঞ্জগামী বাস গুলোকে পৌরসভার
মধ্যে থামিয়ে না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে| বাস টার্মিনাল
দ্রুততম সময়ে লাবসা বাইপাস এলাকায় সরিয়ে নিতে প্রচেষ্টা
চলছে| পাশাপাশি পৌরসভা কর্তৃক অনুমোদন দেওয়া ৯’শ ১৮টি
ছাড়া অন্যান্য ইজিবাইক ও মোটরভ্যান নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে|
দিনের বেলা ট্রাকগুলোকে পৌরসভার ভেতরের রাস্তায় প্রবেশ নিষিদ্ধ
করা হয়েছে| ডেনাইট কলেজ মোড় ও সাতক্ষীরা সরকারি কলেজ রোড
দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা হবে|
বক্তারা এসময় আশাবাদ ব্যক্ত করেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে জেলা
শহরের যানজট দৃশ্যত কমে যাবে|

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com