সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে ফার্মেসিকে জরিমানা

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্যাংদাহ বাজারে মেয়াদোত্তীর্ণ এবং অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে একটি মেডিকেল হলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার দুপুরে বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে ব্যাংদাহ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেন্দী হাসান তানভীর।

 

অভিযান সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ব্যাংদাহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় বাজারের ‘বাঁধন মেডিকেল হল’-এ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সরকারি অনুমোদনহীন ও ক্ষতিকর বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়।এসময় ভোক্তা অধিকার আইন অমান্য করে এসব নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত অবৈধ ওষুধগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com