Breaking News

সাতক্ষীরায় অঞ্জু ও রঞ্জুর মায়ের দাফন সম্পন্ন

Spread the love

এস,কে হাসান:সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর আসাদ আহমেদ অঞ্জু ও সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি ও গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপদেষ্টা সঈদ আহমেদ রঞ্জুর মমতাময়ী মা ফিরোজা বেগম (৭৫)মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

বুধবার সকাল ১০টায় সুলতানপুর ক্লাব মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহিন,সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার,গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পৌর শাখার সভাপতি অনির্বাণ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সানটু খান চৌধুরী, অরনি শপিংমলের স্বত্বাধিকারী মো. শফিউল ইসলাম, সাতক্ষীরা পরিবেশক সমিতির সভাপতি মো. মাহাবুবুজ্জামান রিন্টু, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত পেশকার আবু সুফিয়ান, শাহাপাড়া জামে মসজিদ, সুলতানপুর বড় মসজিদ ও বাকাল মসজিদের ইমামবৃন্দ, নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আমিনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজার নামাজে ইমামতি করেন সুলতানপুর বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল খালেক, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, ফিরোজা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ও কেন্দ্রীয় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ-সভাপতি ডা. মাহবুবুর রহমান, পৌর গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি অনির্বাণ সরকার, সদর উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com