
নিজস্ব প্রতিনিধি ঃ ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা
দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা
প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে মঙ্গলবার সকাল
১০টায় দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি
বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা
প্রশাসনের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোজাফফর উদ্দিনের
সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। সভায় বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
মোঃ রুহুল আমীন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর
কবির, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা
উন্নয়ন সংস্থা ‘সাস’ এর নির্বাহী পরিচালক ইমান আলী,
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
আলাউদ্দীন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল
ইসলাম টুকু এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য
শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের বিষয় নয়। পরিবর্তিত
বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে মানুষের জীবনমুখী, কর্মমুখী ও
প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন প্রয়োজন। একটি দক্ষ ও সমৃদ্ধ সমাজ
গঠনের অন্যতম ভিত্তি হলো সাক্ষরতা।
তারা আরও বলেন, ঝরে পড়া শিশু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার
আওতায় আনতে সাক্ষরতা কার্যক্রম আরও জোরদার করা দরকার। সাক্ষরতার
বিস্তার মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক বৈষম্য
কমাতে এবং ব্যক্তি ও পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে
ভূমিকা রাখে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা
ব্যুরোর কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার
মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,
সাতক্ষীরা সদর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী
পরিচালক শেখ ফারুক হোসেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
