সাংবাদিক বিলালের বৃদ্ধ বাবাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক বিলাল হোসেনের পিতা আক্তার মল্লিক (৬৬) কে ২০২০ সালের একটি ঘটনায় ২০২৬ সালের ১৯ মার্চ দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে শ্যামনগর থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।

এর আগে চাঁদাবাজি, দখলবাজি, নদী থেকে অবৈধ বালু উত্তালোনসহ নানা বিষয়ে প্রতিবেদন করায় বুধবার (১৮ নভেম্বর) মধ্য রাতে রাজনৈতিক ট্যাগ দিয়ে দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি ও সাতক্ষীরার সকাল এর শ্যামনগর ব্যুরো প্রধান বিলাল হোসেনকে তার বাড়ি থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে উপজেলা যুবদল ও বিএনপির কয়েকজন নেতা-কর্মী। তবে, স্থানীয়দের বাঁধার মুখে ব্যর্থ হন তারা। এসময় সাংবাদিক বিলাল বাড়ির পাশের ঘেরে পালিয়ে প্রাণে রক্ষা পান। ঘটনার বেশ কিছুক্ষণ পরে সেখানে পুলিশ আসে। পরে তার বাবাকে পুলিশ আটক করে।

সাংবাদিক বিলাল হোসেনের বাবাকে থানায় নেওয়ার বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার শ্যামনগর থানার ওসি সফিউল ইসলাম পাটোয়ারী সাংবাদিকদের বলেছিলেন, তাঁকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। উত্তপ্ত পরিস্থিতিতে তাঁর নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাঁকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাঁকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দেওয়া বক্তব্যের বিষয়ে প্রশ্ন করতেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার তার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুদেব পাল আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেছেন, ১৯ নভেম্বর রাত ২টা ৩৫ মিনিটে শ্যামনগরের মুন্সিগঞ্জের কুলতলী এলাকা থেকে স্থানীয় জনতা তাঁকে আটক করে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

 

About dainiksatkhira24

Check Also

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

Spread the loveনিজম্ব  প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনকে রাজ‌নৈ‌তিক ট‌্যাগ দি‌য়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com