শ্যামনগরে পানিতে ডুবে তিন বছর বয়সী শিশুর মৃত্যু

Spread the love

রঘুনাথ খাঁ: পানিতে ডুবে মোঃ জাওয়াত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর হাসপাতাল সংলগ্ন বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে। সে যশোর জেলার কেশবপুর থানা সদরের মোঃ মনিরুজ্জামান এর একমাত্র ছেলে। চাকরির সুবাদে তারা শ্যামনগরে বসবাস করেন।

শিশুটির মা সাদিয়া খাতুন জানান,,তিনি ঘরের কাজে ব্যস্ত ছিলেন। আর জাওয়াত খেলা করছিলো। কিছু সময় পরে তাকে খুঁজে না পেয়ে স্বামীকে ফোন করে তাকে খুঁজে না পাওয়ার কথা বলি। জাওয়াত তার কাছে গেছে কি না জানতে৷ চাই। জাওয়াতের বাবা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরের ডাক্তারদের সিরিয়াল লেখার কাজ করেন। তিনি হসপিটালের সব জায়গায় খুঁজে কোথাও না পেয়ে দ্রুত বাসায় চলে আসেন। এসে বাড়ির পাশে রাস্তার ওপর একটি জুতা ও বিলে দামের ওপর আর একটি জুতা দেখতে পেয়ে পানিতে নেমে ছেলেকে খুঁজে পান। সেখান থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সাকির হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কারো কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল শুভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com