Breaking News

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

Spread the love

নিজস্ব প্রতিনিধি : বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউয়ের মেঘনা হলে জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, কলারোয়া উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর আবু নছর, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা ও সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান প্রমূখ।বর্ষা ঋতু নিয়ে অভিজ্ঞতা তুলে ধরে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি শেখ মোশফিকুর রহমান মিল্টন, কবি শুভ্র আহমেদ, বিশিষ্ট কণ্ঠ শিল্পী মনজূরুল হক, কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু, কণ্ঠশিল্পী মোঃ শহিদুল ইসলাম, কবি ও সাহিত্যিক দিলরুবা রোজ, কণ্ঠশিল্পী কামরুল ইসলাম, কবি ও সাহিত্যিক তৃপ্তি মোহন মল্লিক, কবি এস এম নাজমুল হাসান, মাওলানা আব্দুল মজিদ, কবি ও সাহিত্যিক রফিকুল বারী প্রমূখ। বর্ষা ঋতুর বিভিন্ন অভিজ্ঞতার দিক তুলে ধরে বক্তব্য সংগীত পরিবেশন করা হয়। এ সময় কবি সাহিত্যিক, সংগীতশিল্পী এবং সাহিত্য প্রেমীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com