
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার রাড়ুলী আল-হেরা দারুল কুরআন মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১২তম বার্ষিক আজীবন সদস্য সম্মেলন ও দোয়া মাহফিল। গতকাল শনিবার দুপুরে মাদ্রাসা চত্বরে আয়োজিত এ সম্মেলনে আজীবন সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক হৃদ্যতাপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ্ব ডা. মুহাম্মদ কওসার আলী গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি এডভোকেট স ম বাবর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, আলহাজ্ব ডা. শামসুর রহমান, অধ্যক্ষ শেখ ফারুক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক শেখ মতলেবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, ‘দখিনা’র সাধারণ সম্পাদক রফিকুল আলম সরদার এবং মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু তাহের মেজবাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক কারী মাওলানা কামাল হুসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক তাজুল ইসলাম, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান গাজী, ময়েজ উদ্দিন গাজী, প্রধান শিক্ষক জিএম হাদী, ইউপি সদস্য সাইফুল ইসলাম, জিএম আব্দুস সালাম, আফসার হোসেন গাজী, ইমাম হাফেজ নাসিম সানা ও ওবায়দুল্লাহ সরদার।
অনুষ্ঠানের শেষে মাদ্রাসার সার্বিক অগ্রগতি, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার উন্নয়ন এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কমলাপুর জামি’আ আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আকবার হুসাইন।
মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়—আজীবন সদস্যদের সহযোগিতা ও সম্প্রদায়ের ধারাবাহিক সমর্থনেই প্রতিষ্ঠানটি আলোকিত আদর্শ কুরআনিক শিক্ষার কেন্দ্র হিসেবে এগিয়ে চলেছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
