Breaking News

যশোরে নগদের টাকা ছিনতাই ঘটনায় ড্রাইভার সাজুসহ ৭ জন আটক, ৩২ লাখ টাকা উদ্ধার

Spread the love

জেমস আব্দুর রহিম রানা: যশোরে প্রকাশ্য দিবালোকে প্রাইভেটকার থামিয়ে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ২৪ ঘন্টার মধ্যেই এর রহস্য উৎঘাটন করেছে যশোর জেলা পুলিশ। একই সাথে এ নাটকের নেপথ্যের কারিগর ওই প্রাইভেটকারচালক সাজুসহ সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে ৩৩ লাখ ৫ হাজার ৫শ’ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত সেই মোটরসাইকেল, চাকু, চাপাতি । শুধুই তাই না, পুলিশের তদন্তে উঠে এসেছে সেখানে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের কথা বলা হলেও সেখানে ছিলো ৩৫ লাখ টাকা। বুধবার দুপুরে জেলা পুলিশের কনফারেন্সরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকি।

আটকককৃতরা হলেন, ড্রাইভার যশোর শহরের পোস্টঅফিস পাড়ার ইউসুফ আলী সাজু, ঝিকরগাছার বাকড়া দিকদানা গ্রামের রনি গাজী, খোষালনগর গ্রামের সাগর হোসেন, বাকড়া দিকদানা গ্রামের সুজন ইসলাম, খোষালনগরের সোহেল রানা, বাকড়া দিকদানার ইমাদুল গাজী ও একই গ্রামের নাসিম গাজি।

অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকি বলেন, বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে মনিরামপুর থানা পুলিশ, ডিবি ও সাইবার ইনভেস্টিগেশন সেল মাঠে নামে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তারা প্রথমে ঝিকরগাছা থেকে সাগরকে আটক করে। এরপর সাজুর নাটক ফাঁস হয়ে যায়। পরে ইমদাদুল গাজির কাছ থেকে ১৬ লাখ ৫৫ হাজার ৫শ’ টাকা ও সুজন ইসলামের কাছ থেকে আরও ১৫ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এতে একে একে সকলকে আটক ও মুল রহস্য উঠে আসে ডিবির তদন্তে। এছাড়া জানা যায়, সেখানে ৫৫ লাখ টাকা ছিলো না। ছিলো ৩৫ লাখ টাকা। এখনো পর্যন্ত এ ঘটনার সাথে ম্যানেজার রবিউল ইসলামের জড়িত থাকার বিষয়টি প্রমাণ পাননি তারা। একই সাথে নগদের যশোরের ডিস্টিবিউটরের এ ঘটনার সাথে সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক ও ডিবির ওসি মঞ্জুরুল হক ভুইয়া।
প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর এই টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন, আসামিদের আটক ও ছিনতাইকৃত টাকা উদ্ধারের ঘটনায় মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খানের স্বমন্বয়ে অভিযানিক দলে আরও অংশ নেন ডিবির এসআই রাজেশ কুমার, কামাল হোসেন, মাইদুল ইসলাম রাজীব ও বিপ্লব সরকার।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা 

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com