Breaking News

যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে

Spread the love
আঃজলিল:

যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ফলে ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে ফসল উৎপাদন বৃদ্ধি ও দেশের অর্থনীতিকে শক্তিশালী হবে।

শনিবার (২ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে নিজ হাতে কোদাল নিয়ে সিরাজ খাল খননকাজের উদ্বোধন করেন অমিত। এ ছাড়া খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

তিন কিলোমিটার দীর্ঘ এ খালটি দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক দিয়ে পুনঃখনন করা হবে। পুরো প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের ‘অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি বললেন, বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচি। সে প্রতিশ্রুতি রক্ষায় সরকার গঠনের পরপ।রই প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন। এর ধারাবাহিকতায় আজ সিরাজ খালের খননকাজ শুরু হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী আনিচুর রহমান মুকুল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-রাজনৈতিক নেতা প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

মণিরামপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, অর্থ আত্মসাৎতের অভিযোগ

Spread the loveজেমস আব্দুর রহিম রানা :যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়কে ঘিরে ওঠা একাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com