Breaking News

ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

Spread the love

নিউজ ডেস্ক:
ডিজিটাল প্ল্যাটফর্মে রাজনৈতিক প্রভাবের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে কনটেন্ট তৈরি ও আলোচনার মাত্রার ভিত্তিতে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেডের প্রকাশিত তালিকায় তারেক রহমানের অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে। আর এটি আন্তর্জাতিক পরিসরে তার অনলাইন উপস্থিতির শক্ত অবস্থানকে তুলে ধরছে।

সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩ নম্বরে। রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তালিকায় দেখা যায়, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে।

সোশ্যাল ব্লেড–এর তথ্যমতে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট লাইক সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬, আর টকিং অ্যাবাউট বা এনগেজমেন্ট রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২।

এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্লেড র‌্যাঙ্কিংয়ে তারেক রহমানের পেজটি পেয়েছে এ ++ গ্রেড। সবশেষ ১৪ দিনে তার পেজে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার নতুন লাইক। ফেসবুক কার্যক্রম ও আলোচনার পরিসংখ্যান বিবেচনায় বিএনপির চেয়ারম্যানের এই পেজটি বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর একটি হিসেবে উঠে এসেছে।

সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদেরই ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে বিবেচনা করা হয়। এই হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন।

About dainiksatkhira24

Check Also

মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম

Spread the loveডেস্ক রিপোর্ট: দেশে জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com