দেবহাটায় আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Spread the love

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিথা মৌজায় প্রায় ৮ দশমিক ১৫ একর পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ এনে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী শরিফুল ইসলাম। আজ সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের মিনি মার্কেটের প্রেসক্লাবে অস্থায়ী কার্যলয়ে এ অভিযোগ করেন তিনি।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত আওয়ামীলীগের আমলে ফ্যাসিস্ট সরকারের দোসর সাবেক জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে ওই সম্পত্তি দখল করে মৎস্য চাষ করে আসছেন। শরিফুল ইসলাম জানান, তিনি সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে নিরাপত্তাহীনতার কারণে তিনি বিদেশে চলে যান। এ সুযোগে ২০১৮ সালে রওশন আরা রুবি ও তার সহযোগীরা দেবহাটা উপজেলার বালিথা মৌজায় তাদের পৈত্রিক ও রেকর্ডভুক্ত প্রায় ৮ দশমিক ১৫ একর জমি জোরপূর্বক দখল করেন।২০২৬ সালের ৩ জুলাই দেশে ফিরে তিনি তার জমিতে গেলে রওশন আরা রুবি, তার ছেলে জায়েদ বিন কাদের এবং কয়েকজন সহযোগী অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জমি থেকে বের করে দিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় তিনি সাতক্ষীরার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্ত ও নিষ্পত্তির জন্য দেবহাটা থানাকে নির্দেশ দেওয়া হয় । এরপরে জেলা বিএনপির উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে একটি সালিস বৈঠকের আয়োজন করা হলেও রওশন আরা রুবি তা বর্জন করেন।

সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম আরও দাবি করেন, তাদের কাছে জমির সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা নিজেদের সম্পত্তিতে প্রবেশ করতে পারছেন না। অভিযুক্তরা এখনও প্রভাব খাটিয়ে জমি দখল করে রেখেছেন।
এ সময় তিনি তার পৈত্রিক সম্পত্তি উদ্ধার, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com