Breaking News

তালায় মামলা চলমান অবস্থায় ক্রয়কৃত জমি জবর দখলের চেষ্টা

Spread the love

ফারুক সাগর : তালা উপজেলার পাটকেলঘাটা খর্দো বড়বিলা মৌজার প্রশান্ত ঘোষের ছেলে রিপন ঘোষের ক্রয়কৃত জমি জবর দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪জুন) ভোরবেলায় এ জবর দখলের চেষ্টা করা হয়।

প্রশান্ত ঘোষ জানান,আমার ছেলে পাটকেলঘাটা বাজার ব্যবসায়ী রিপন ঘোষ ২০ শতাংশ ক্রয় করে ২০২৩ সালের ৩০শে মার্চ। জমিটি বড়বিলা মৌজার ৯৯৭ খতিয়ানের। য়ার হাল দাগ ৪৫৯৫। যা ভোগ দখল করছি আমরা।

পরে জমি ক্রয়কৃত মালিক রিপন ঘোষ পাটকেলঘাটা ভূমি কার্য়ালয়ে মিউটেশন করতে যেয়ে জানতে পারেন যে, তফুরা বেগম স্বামী আব্দুর রাজ্জাক একই দলিলের উক্ত জমি মিউটেশন করে খাজনা পরিশোধ করেছেন।

তাৎক্ষণিক রিপন ঘোষ তালা সহকারী কমিশনার (ভূমি) বরাবর উক্ত সমস্যা সমাধানের জন্য ১৫০ ধারায় একটি মামলা দায়ের করেন।

যার ১ম শুনানির দিন ধার্য ছিল চলতি বছরে ৩ শে জুন। ধার্য দিনে সহকারী কমিশন (ভূমি) রাহাত খান উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করেন এবং নায়েব তারক চন্দ্র মন্ডলকে সরেজমিনে ভোগ দখল তদন্তের নির্দেশ প্রদান করেন।

কিন্তুু পরেরদিন বৃহস্পতিবার(৪জুন) ভোররাতে আব্দুর রাজ্জাক নিজের দখল প্রমাণ করার উদ্দেশ্যে কুল ক্ষেতের ছোট ছোট রোপন করা কুলের চারা সহ জমি চাষ করে প্রায় ২০০০০ হাজার টাকা মূল্যের ক্ষতি সাধন করেন এমনটাই অভিযোগ করেন রিপন ঘোষের বাবা প্রশান্ত ঘোষ এবং স্থানীয় পাশের জমির মালিকরা।

স্থানীয় বাসিন্দা জাদব ঘোষ জানান,আমি ২০২৩ সাল থেকে আজ পর্যন্ত প্রায় ৪ বছর মত প্রশান্তের কাছ থেকে প্রতি বছরে ১৫ হাজার টাকা দরে হারি নিয়ে চাষাবাদ করে আসছি।

অভিযুক্ত দখলদার আব্দুর রাজ্জাকের মুটোফোনে একাধিক বার ফোন দিলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়, যার ফলে আব্দুর রাজ্জাকের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উক্ত ব্যাপারে পাটকেলঘাটা ভূমি কার্য়ালয়ের নায়েব তারক চন্দ্র মন্ডল জানান,আমি অভিযোগ শুনেছি এবং গতকাল ৩রা জুন উক্ত জমির ১৫০ ধারা মামলার দিন ছিল। তবে মামলাটির তদন্ত চলমান থাকা অবস্থায় আজ আব্দুর রাজ্জাক উক্ত জমি চাষ করেছেন এমন অভিযোগের ভিত্তিতে তালা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের নির্দেশে ঘটনাস্থান পরিদর্শনে গেলে ঘটনার সত্যতা পেয়েছি।

নায়েব আরও জানান, স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তারা জানিয়েছেন রিপন ঘোষ এই জমি ২০২৩ সাল থেকে ক্রয় সূত্রে শান্তি পূর্ণভাবে ভোগ দখল করে আসছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই  নিহত 

Spread the loveনিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com