Breaking News

সাতক্ষীরায় এক বিধবা নারীর অর্ধগলিত গলিত লাশ উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরায় অহিদা সুলতানা শিমু (৪০) এক বিধবা নারীর অর্ধগলিত গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে পুরাতন সাতক্ষীরা এলাকার তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয় ।অহিদা সুলতানা শিমু একই এলাকার মিয়ারাজ হোসেনের মেয়ে।

শিমুর বড় বোন রাবেয়া সুলতানা বলেন, তারা পাঁচ বোন ও এক ভাই। ২০০৭ সালে শহরের সুলতানপুরের সাংবাদিক আহসানের সঙ্গে ছোট বোন অহিদা সুলতানা শিমুর বিয়ে হয়। বিয়ের তিন মাস পর শিমুর স্বামী আহসান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে সে তার (রাবেয়া) কাছে নিজের ঘরে থাকত। পরে পৈতৃক সূত্রে পাওয়া একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়ে সে তার সংসার খরচ নির্বাহ করতো। দুই মাস আগে সেটি হাসান ইলেকট্রিক এর মালিক হাসানের কাছে বিক্রি করে দেয়। বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে ডাকতে যেয়ে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সকালে পুলিশ এস লাশ উদ্ধার করে । রাবেয়া দাবী করেন তার বোনের দুই কনুই ও পেটের উপরের চামড়া ওঠানো ছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাসুদুর রহমান বলেন, লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে না।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com