তালার খলিষখালী ইউপি’র অর্থায়নে ফ্যান ও সেলায় মেশিন বিতারণ

Spread the love

ফারুক সাগর : তালার খলিষখালী ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৬টি ফ্যান ও ২০ জন অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলায় মেশিন বিতারন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন এ সকল সামগ্রী বিতারণ করেন। ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন জানান, পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে এই সামগ্রী গুলো দেওয়া হয়েছে। খলিষখালী এস এ টি সি কলেজে,খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়, কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা, দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৩৬টি ফ্যান ও ২০ জন অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলায় মেশিন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব বিশ্বজিত ঘোষ,ইউপি সদস্য সোলাইমান সরদার,রবিউল ইসলাম প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com