তালায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Spread the love

ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলায় বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংগ্রাম ক্লাব এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দোহার-আমড়াডাঙ্গা মুফতি আবুল হাসান দোহারীর মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সংগ্রাম ক্লাবের সভাপতি মোঃ কহিনূর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। শুভ উদ্বোধন করেন তালা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এস এম মশিউর রেজা (বিল্টু), গোলদার আশরাফুল ইসলাম, ডাঃ মোঃ আমিরুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, মোঃ রফিকুল ইসলাম, শেখ সেকেন্দার আলী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে অসুস্থ মানুষের সেবা প্রদান করেন ডাঃ শাহিনুর ইসলাম, ডাঃ মোঃ মহিদুজ্জামান ও ডাঃ মোঃ হারুণ-অর-রশিদ। পরে রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com