Breaking News

সাতক্ষীরায় দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ৫০০ অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা জেলার অতি দরিদ্র ও দুস্থ ৫০০টি পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ইউনিট চত্বরে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে রমজান ফুড প্যাকেজ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক স্থানীয় জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে বিতরণের পূর্বে উপকারভোগী তালিকা প্রস্তুতকরণে সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা সুবিধাভোগী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ তালিকা প্রস্তুত করে উপকারভোগী কার্ড বিতরণ করেন।

কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় সাতক্ষীরা জেলার অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ করে প্রতিবন্ধী, বৃদ্ধ, বিধবা এবং বিপদপন্ন জনগোষ্ঠীর মাঝে ৫০০ রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। রমজান ফুড প্যাকেজের মধ্যে রয়েছে ১ কেজি খেজুর, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম বেশন, প্যাকেট প্রতি ২০০ গ্রামের সেমাই ২ প্যাকেট (৪০০ গ্রাম), সুজি ৫০০ গ্রামের ২ প্যাকেট (১ কেজি)।

রমজান ফুড প্যাকেজ বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রকল্প অফিসার সালমান রশিদ, অ্যাকাউন্টস অফিসার প্রকৌশলী রাসেল রানা, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন ও আসিফ চৌধুরী প্রমূখ। এ সময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা /কর্মচারী ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com