তালায় বিয়ের প্রলোভনে লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী,ধর্ষক গ্রেফতার

Spread the love

জহর হাসান সাগর:
তালায় বিবাহের প্রলোভন দেখিয়ে ২০ বছরের এক তরুণীকে লাগাতার ধর্ষণে ৪ মাসের অন্তঃসত্ত্বার অভিযোগে ধর্ষক শামীম হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়ারা গুচ্ছগ্রামের হাশেম আলীর ছেলে।

গতকাল রবিবার রাতে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে শামীম হোসেন (৩০) কে আটক করা হয়। ভুক্তভোগী তরুণী রবিবার তালা থানায় মামলা দায়ের করেন।

এজাহার ও থানা সূত্রে জানাযায়, তালার মাছিয়ারা গুচ্ছগ্রামের শামিম এর সাথে ২০ বছরের ওই তরুণীর গত অনুমান ৭/৮ মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের একপর্যায়ে প্রেমে সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শামামীক ভুক্তভোগী তরুণীকে বিবাহের প্রলোভন দেখাইয়া তাহার বাড়ীসহ বিভিন্ন জায়গায় নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোর পূর্বক ধর্ষন করে। একপর্যায়ে তরুণী অন্তঃসত্তা হইয়া পরে। সে কোন উপায় না পাইয়া সর্বশেষ গত ইং-১৫/০৮/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় তালা থানাধীন খলিলনগর গুচ্ছগ্রামস্থ শামীমের বাড়ীতে গেলে তাকে বিবাহের প্রলোভন দেখাইয়া তাহার বাড়ীতে ০৩ (তিন) দিন রাখিয়া তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। পরবর্তীতে শামীমকে ভুক্তভোগীকে বিবাহ করিবেনা বলিয়া জানায় এবং তাহার বাড়ী হইতে বাহির করিয়া দেয়। বর্তমানে ভুক্তভোগী চার মাসের অন্তঃসত্ত্বা। এঘটনায় তালা থানায় সংশ্লিষ্ট ধারার মামলা রুজু করা হয়। মামলা নং-১১,তারিখ-২১.০৯.২৫।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, মামলার ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com