তালায় প্রতিমার উপর হামলা,এলাকায় আতঙ্ক 

Spread the love
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলাপোতা পূর্বপাড়া বটলতা পূজামণ্ডপে প্রতিমার উপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সোমবার (২২সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
পূজামণ্ডপের উপদেষ্টা বলাই দাস জানান, বিদ্যালয় পড়ুয়া একটি ছেলে মণ্ডপে গিয়ে দেখতে পায় প্রতিমার বেশ কিছু জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে এবং পোশাক খুলে ফেলা। পরে সে বিষয়টি সবাইকে জানায়। তিনি আরও জানান,বৃষ্টির কারণে সিসি ক্যামেরা বন্ধ ছিল। কোনো প্রহরীও ছিল না।
তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় জানান,এটি একটি বিক্ষিপ্ত ঘটনা।কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুর্বৃত্তদের কাজ।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com